পিএসএল ফাইনালে নাহিদ রানাকে এনওসি দিল বিসিবি
পিএসএল ফাইনালে নাহিদ রানাকে এনওসি দিল বিসিবি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে পেসার নাহিদ রানাকে দেওয়া অনাপত্তিপত্র (এনওসি) সংক্রান্ত আগের সিদ্ধান্তটি আবারও বিবেচনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পর্যালোচনার পর, আগামী ৩ মে টুর্নামেন্টের ফাইনালে পেশোয়ার জালমির হয়ে খেলার জন্য নাহিদ রানাকে পুনরায় অনুমতি দিয়েছে বিসিবি।

বিসিবি বলছে, একটি বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার ফাইনালে খেলার গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খেলোয়াড়ের ধারাবাহিক উন্নতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো, দলের ম্যানেজমেন্ট এবং বিসিবির মেডিকেল টিম ছাড়পত্র প্রদান করে নিশ্চিত করেছে যে, এই ম্যাচে অংশগ্রহণ তার ফিটনেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা জাতীয় দলের হয়ে খেলার প্রাপ্যতার ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।

টুর্নামেন্টে অংশ নিলেও আগামী ৮ মে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে নাহিদ রানা নির্বাচনের জন্য উন্মুক্ত থাকবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ