রিশাদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন নিউজিল্যান্ডের সোধি
রিশাদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন সোধি

বাংলাদেশ দলের তারকা লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে ভূঁয়সী প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের অন্যতম সেরা লেগ স্পিনার ইশ সোধি। তিনি বলেছেন, ‘রিশাদ বহুমুখী প্রতিভার অধিকারী, তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে।’

আন্তর্জাতিক ক্রিকেটে রিশাদের উত্থান

২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন রিশাদ হোসেন। জাতীয় দলে দারুণ পারফরম্যান্সের সুবাদে বিদেশের বিভিন্ন লিগে তার কদর বেড়েছে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে গিয়েও স্পিনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ ১৫ উইকেট শিকার করেন রিশাদ।

সোধির প্রশংসা

রিশাদ প্রসঙ্গে নিউজিল্যান্ডের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ইতোমধ্যে ২১৫ ম্যাচ খেলা ইশ সোধি বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় গিয়ে বিগ ব্যাশে চমৎকার বোলিং করাটাই প্রমাণ করে যে, রিশাদ কতটা বহুমুখী প্রতিভার লেগ স্পিনার।’ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সোধি আরও বলেন, ‘সাধারণত এশিয়ান লেগ স্পিনারদের ক্ষেত্রে দেখা যায় যে তারা (উচ্চতার কারণে) নিচু থেকে (ফ্লাইট কম) বল ছাড়ে আর ফ্ল্যাট বোলিং করে। কিন্তু সে বেশ প্রথাগত ধারার বোলার; সে বলের ওপর জোর দিয়ে বাউন্স আদায় করে নিতে পারে। সত্যি বলতে, এই অঞ্চলের ক্রিকেটে অনেক দিন ধরে এ ধরনের বোলার দেখা যায়নি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

টেস্ট ক্রিকেটে রিশাদের সম্ভাবনা

রিশাদ ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এখনও টেস্ট ম্যাচে সুযোগ পাননি। রিশাদকে টেস্টে দেখার আগ্রহ প্রকাশ করে ইশ সোধি বলেছেন, ‘আমার মনে হয়, ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে এবং আশা করি, সে টেস্ট ক্রিকেটেও জায়গা করে নিতে পারবে। সত্যি বলতে, টেস্ট ক্রিকেটে আবারও লেগ স্পিন দেখাটা হবে দারুণ ব্যাপার, যা আজকাল বেশ বিরল, তা–ই না? তবে ওর মধ্যে নিশ্চিতভাবেই সেই দক্ষতা আছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ