এফএ কাপ সেমিফাইনালে আজ ম্যান সিটি-সাউদাম্পটন লড়াই
এফএ কাপ সেমিফাইনালে আজ ম্যান সিটি-সাউদাম্পটন

আজ এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি খেলবে সাউদাম্পটনের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে রাত ১০টা ১৫ মিনিটে, সরাসরি দেখা যাবে সনি টেন ১ ও ২ চ্যানেলে।

আইপিএল ও পিএসএল

আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস ম্যাচটি বিকেল ৪টায়, আর রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি রাত ৮টায়। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ ও ২।

পিএসএলে করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস ম্যাচটি বেলা ৩টা ৩০ মিনিটে, আর লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি ম্যাচটি রাত ৮টায়। দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইংলিশ প্রিমিয়ার লিগ

আজ ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহাম বনাম অ্যাস্টন ভিলা ম্যাচটি সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে। লিভারপুল বনাম ক্রিস্টাল প্যালেস, ওয়েস্ট হাম বনাম এভারটন, উলভস বনাম টটেনহাম হটস্পার—এই তিন ম্যাচ শুরু হবে রাত ৮টায়। আর আর্সেনাল বনাম নিউক্যাসল ইউনাইটেড ম্যাচটি রাত ১০টা ৩০ মিনিটে। সব ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ চ্যানেলে।

লা লিগা

লা লিগায় আলাভেস বনাম মায়োর্কা ম্যাচটি সন্ধ্যা ৬টায়। হেতাফে বনাম বার্সেলোনা ম্যাচটি রাত ৮টা ১৫ মিনিটে, ভ্যালেন্সিয়া বনাম জিরোনা ম্যাচটি রাত ১০টা ৩০ মিনিটে, আর আতলেতিকো মাদ্রিদ বনাম অ্যাথলেটিক বিলবাও ম্যাচটি রাত ১টায়। সব ম্যাচ সরাসরি দেখা যাবে বিগিন অ্যাপে।

বুন্দেসলিগা

বুন্দেসলিগায় মেইঞ্জ বনাম বায়ার্ন মিউনিখ, কোলন বনাম লেভারকুসেন, ভলফসবুর্গ বনাম গ্ল্যাডবাখ—এই তিন ম্যাচ শুরু হবে রাত ৭টা ৩০ মিনিটে। আর হামবুর্গ বনাম হফেনহেইম ম্যাচটি রাত ১০টা ৩০ মিনিটে। সরাসরি দেখা যাবে সনি লিভ ও ট্যাপমেড প্ল্যাটফর্মে।

অন্যান্য খেলা

নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচটি সকাল ৯টা ৩০ মিনিটে, সরাসরি ইউটিউব ও টি স্পোর্টসে। বাংলাদেশ ফুটবল লিগে কিংস বনাম ব্রাদার্স এবং পিডব্লিউডি বনাম মোহামেডান ম্যাচ দুটি বেলা ৩টা ৩০ মিনিটে, সরাসরি ইউটিউব ও বিএফএফ টিভিতে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ