আজ ক্রীড়াপ্রেমীদের জন্য রয়েছে ব্যস্ত দিন। একাধিক ক্রিকেট ও ফুটবল ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে বিভিন্ন চ্যানেলে।
ক্রিকেট
বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় নারী ওয়ানডে
সকাল ৯-৩০ মিনিটে টি স্পোর্টস ইউটিউবে সরাসরি দেখা যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় নারী ওয়ানডে ম্যাচটি।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল)
করাচি বনাম কোয়েটার ম্যাচটি সরাসরি দেখা যাবে বিকাল ৩-৩০ মিনিটে টি স্পোর্টসে। এরপর রাত ৮টায় লাহোর ও পেশোয়ারের মধ্যকার ম্যাচটি সম্প্রচার করবে টি স্পোর্টস।
আইপিএল
দিল্লি বনাম পাঞ্জাবের ম্যাচটি সরাসরি দেখা যাবে বিকাল ৪টায় স্টার স্পোর্টস-১ চ্যানেলে। আর রাজস্থান বনাম হায়দরাবাদের ম্যাচটি রাত ৮টায় একই চ্যানেলে সম্প্রচারিত হবে।
ফুটবল
প্রিমিয়ার লিগ
লিভারপুল বনাম ক্রিস্টাল প্যালেসের ম্যাচটি সরাসরি দেখা যাবে রাত ৮টায় স্টার স্পোর্টস-৩ চ্যানেলে। একই সময়ে ওভারহ্যাম্পটন বনাম টটেনহামের ম্যাচটি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি-১। আর রাত ১০-৩০ মিনিটে আর্সেনাল বনাম নিউক্যাসলের ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি-১ চ্যানেলে।
লা লিগা
গেতাফে বনাম বার্সেলোনার ম্যাচটি সরাসরি দেখা যাবে রাত ৮-১৫ মিনিটে বিগিন অ্যাপে।



