নকআউট পর্বে আর্জেন্টিনার প্রস্তুতি, কেপ ভার্দের মুখোমুখি শনিবার
নকআউট পর্বে আর্জেন্টিনার প্রস্তুতি, কেপ ভার্দের মুখোমুখি

বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ায় এখন প্রতিটি ম্যাচই ‘বাঁচা-মরার’ লড়াই। একটি ভুল কিংবা একটি পরাজয়েই শেষ হয়ে যেতে পারে শিরোপার স্বপ্ন। সেই কঠিন পরীক্ষার অপেক্ষায় রয়েছে আর্জেন্টিনাও। রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ভ্রমণসূচিতে পরিবর্তন ও শেষ অনুশীলন

দলের ভ্রমণসূচিতে আনা হয়েছে সামান্য পরিবর্তন। বুধবার (১ জুলাই) কানসাসে নিজেদের শেষ অনুশীলন করবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় গভীর রাতে শুরু হবে সেই অনুশীলন সেশন। সেটিই হবে মায়ামিতে রওনা দেওয়ার আগে তাদের শেষ প্রস্তুতি। অনুশীলন শেষে বিশ্রামের পর কানসাস সিটি থেকে মায়ামির উদ্দেশে রওনা দেবে দল। সেখানে পৌঁছে শুরু হবে শেষ পর্বের প্রস্তুতি।

প্রথম সূচি অনুযায়ী ম্যাচের আগের দিন ভ্রমণের কথা ছিল। কিন্তু সেই পরিকল্পনায় বদল আনা হয়েছে। স্কালোনির দল এখন শেষ অনুশীলন সেশনটি করবে মায়ামিতে। সেই সেশনেই ম্যাচের আগে দলকে শেষ ছোঁয়া দেবেন কোচ লিওনেল স্কালোনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ম্যাচের সময় ও ভেন্যু

বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় বিশ্বকাপের শেষ ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। হার্ড রক স্টেডিয়াম আর্জেন্টিনার জন্য অপরিচিত নয়। ২০১৪ কোপা আমেরিকায় এখানেই শিরোপা জয়ের স্মৃতি আছে দলের। সেই স্মৃতি এবারও অনুপ্রেরণা হয়ে থাকতে পারে।

একাদশে তিন সংশয়

একাদশ নিয়ে স্কালোনির মাথায় ঘুরছে তিনটি সংশয়। প্রথম সংশয় লেফট ব্যাকে। নিকোলাস তাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে লড়াই চলছে। দ্বিতীয়টি সেন্টার ব্যাকে। ক্রিস্টিয়ান রোমেরো পুরোপুরি ফিট কি না, তা এখনো নিশ্চিত নয়। তিনি না পারলে নিকোলাস ওতামেন্দিই থাকবেন একাদশে। সবচেয়ে বড় প্রশ্ন আক্রমণে। লিওনেল মেসির সঙ্গী কে হবেন? লাওতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ—এই দোটানা এখনো কাটেনি। আপাতত এগিয়ে আছেন লাওতারো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সব মিলিয়ে প্রস্তুতির শেষ প্রহরে দাঁড়িয়ে আর্জেন্টিনা। সামনে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ। যে ম্যাচ হতে পারে অনেক কিছুর শুরু, কিংবা হঠাৎ করেই সবকিছুর শেষ।