তীব্র গরমে মেকআপ টিকিয়ে রাখার সহজ ৭ উপায়
তীব্র গরমে মেকআপ টিকিয়ে রাখার সহজ ৭ উপায়

গ্রীষ্মের তীব্র গরম ও বর্ষার আর্দ্র আবহাওয়ায় মেকআপ গলে যাওয়া একটি সাধারণ সমস্যা। অতিরিক্ত ঘাম ও ত্বকের তেলতেলে ভাবের কারণে ফাউন্ডেশন ফেটে যাওয়া, আইলাইনার বা মাসকারা ছড়িয়ে পড়া এবং মেকআপের স্থায়িত্ব কমে যাওয়ার মতো সমস্যায় পড়েন অনেকেই। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করলে দীর্ঘ সময় মেকআপ সতেজ রাখা সম্ভব বলে জানিয়েছেন রূপচর্চা বিশেষজ্ঞরা।

মেকআপের আগে ত্বক প্রস্তুতি

বিশেষজ্ঞদের মতে, মেকআপের আগে অবশ্যই মুখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর অয়েল-ফ্রি বা জেল-বেসড হালকা ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বক আর্দ্র থাকে, কিন্তু অতিরিক্ত তৈলাক্ত হয় না।

প্রাইমার ব্যবহারের গুরুত্ব

মেকআপ দীর্ঘক্ষণ টিকিয়ে রাখতে প্রাইমারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণের পাশাপাশি ফাউন্ডেশনকে ভালোভাবে বসতে সাহায্য করে। একই সঙ্গে গরমের সময় লং-ওয়্যার, ওয়াটারপ্রুফ ও ট্রান্সফার-রেজিস্ট্যান্ট ফর্মুলার মেকআপ পণ্য ব্যবহার করলে ঘামেও মেকআপ সহজে নষ্ট হয় না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হালকা ফাউন্ডেশন বেছে নিন

ভারি ফাউন্ডেশনের পরিবর্তে হালকা স্কিন টিন্ট বা টিন্টেড ময়শ্চারাইজার ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রয়োজনীয় স্থানে কনসিলার দিয়ে স্পট-কারেকশন করলে মুখও স্বাভাবিক দেখায়।

সেটিং পাউডার ও ফিক্সিং স্প্রে

মেকআপের পর টি-জোনে (কপাল, নাক ও থুতনি) অল্প পরিমাণ সেটিং পাউডার ব্যবহার করলে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে থাকে। সবশেষে পুরো মুখে ফিক্সিং স্প্রে ব্যবহার করলে মেকআপ আরও দীর্ঘ সময় স্থায়ী হয় এবং আর্দ্রতার প্রভাবও কম পড়ে।

ঘাম মুছার সঠিক পদ্ধতি

এ ছাড়া অতিরিক্ত ঘাম হলে মুখ ঘষে মুছার পরিবর্তে টিস্যু বা ব্লটিং পেপার দিয়ে আলতোভাবে চেপে ঘাম শুষে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে মেকআপ নষ্ট হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় এবং সারাদিন লুক থাকে সতেজ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ