যুক্তরাষ্ট্রে ৩২ বছর বয়সী টিয়া পাখি স্পুডলসের বিশ্ব রেকর্ড
যুক্তরাষ্ট্রে ৩২ বছর বয়সী টিয়া পাখির বিশ্ব রেকর্ড

৩২ বছর বয়সী টিয়া পাখি স্পুডলসের গিনেস রেকর্ড

যুক্তরাষ্ট্রের আমান্ডা বেথের পোষা টিয়া পাখি স্পুডলস ৩২ বছর ৮৬ দিন বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত টিয়া পাখির স্বীকৃতি পেয়েছে। ২৬ জুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে এই খবর প্রকাশিত হয়। ১৯৯৭ সালে আমান্ডা যখন ২৩ বছর বয়সী, তখন তার মা তাকে একটি প্লাম-রঙা মাথাওয়ালা ছোট্ট সবুজ টিয়া পাখি উপহার দেন। পাখিটির নাম ছিল স্পুডলস, যা চিৎকার করে নিজের নাম বলত।

স্পুডলসের জীবন ও অভ্যাস

স্পুডলসের নথিপত্র ও পায়ের লেগ ব্যান্ড অনুযায়ী, ১৯৯৭ সালে তার বয়স ছিল তিন বছর। অল্প দিনের মধ্যে আমান্ডা ও স্পুডলসের মধ্যে গভীর সখ্য গড়ে ওঠে। পাখিটি আমান্ডার কাঁধে উঠতে এবং আঙুলের ওপর বসে থাকতে শুরু করে। এটি বিভিন্ন সুরে শিস দিতে পারে এবং মাইক্রোওয়েভের বিপ শব্দ হুবহু নকল করতে পারে।

স্পুডলসের আগের মালিক তাকে কথা বলতে শিখিয়েছিলেন। ছোটবেলা থেকেই পাখিটি ভীষণ বাচাল ছিল। সে 'প্রিটি বার্ড', 'গিভ মি কিসি' এবং 'আ-ছু! গুডনেস' বলে চিৎকার করত। তবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্পুডলস অনেকটাই শান্ত হয়ে গেছে, কিন্তু প্রতিদিন সকালে 'প্রিটি বার্ড' বলা সে থামায়নি। পাখিটি প্রিটি বার্ড বলে দিন শুরু করে এবং খাঁচার ওপরের কাপড় না সরানো পর্যন্ত লাজুক ভঙ্গিতে মাইক্রোওয়েভের 'বিপ' শব্দের মতো ডাকতে থাকে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দীর্ঘায়ু ও রেকর্ড

যথাযথ পরিচর্যা পেলে খাঁচায় পালন করা টিয়া পাখি সাধারণত ১৫ থেকে ২০ বছর বাঁচে। স্পুডলস যে তার প্রায় দ্বিগুণ বয়স বেশি পাবে এবং আমান্ডার সঙ্গেই থাকবে, তা তিনি কখনো কল্পনাও করেননি। গত ২৮ মার্চ ৩২ বছর ৮৬ দিন বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত টিয়া পাখির স্বীকৃতি পাওয়ার পর আমান্ডা ও তার পরিবার দারুণ আনন্দের সঙ্গে দিনটি উদযাপন করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বর্তমানে সবচেয়ে বেশি বয়সী টিয়া পাখি হওয়ার রেকর্ড গড়লেও সর্বকালের সবচেয়ে বেশি বয়সী টিয়া পাখি হতে হলে স্পুডলসকে আরও বহু বছর বেঁচে থাকতে হবে। এ রেকর্ড যুক্তরাষ্ট্রের 'কুকি'র দখলে। মেজর মিচেলের ওই পাখি ২০১৬ সালের ২৭ আগস্ট মারা যাওয়ার সময় সেটির বয়স ছিল অন্তত ৮২ বছর ৮৮ দিন।