দেশের বিভিন্ন প্রান্তে বর্ষার আগমনের ছবি ধরা পড়েছে। মৌলভীবাজারের শান্তিবাগ ওয়াকওয়েতে হাজারো বেলি ফুল ফুটেছে। ছবিটি তুলেছেন আকমল হোসেন।
রাঙামাটি ও সিরাজগঞ্জে বর্ষার চিত্র
রাঙামাটির ট্রাক টার্মিনাল ঘাটে কাঁঠাল ও আনারসবোঝাই ইঞ্জিনচালিত ডিঙিনৌকা ভিড়েছে। সেখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে ফল নিয়ে যাবেন পাইকারেরা। ছবি: সুপ্রিয় চাকমা। সিরাজগঞ্জের চড়টেংরাইলে হুরাসাগর নদে বর্ষার নতুন পানিতে সদ্য কাটা পাট জাগ দেওয়া হচ্ছে। ছবি: আরিফুল গণি।
স্থানীয় উদ্যোগ ও পরীক্ষার দৃশ্য
সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া বাজারে হাটের দিন টুলে বসিয়ে ক্ষৌরকার্য করা হচ্ছে। ছবি: সাজেদুল আলম। মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে পূর্ব সিংগুর নতুন কুঁড়ি ক্লাবের সদস্যরা চাঁদা তুলে ও স্বেচ্ছাশ্রমে গ্রামের রাস্তা সংস্কার করছেন। ছবি: প্রথম আলো। বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে এইচএসসি পরীক্ষা চলাকালে বাইরে তীব্র গরমে এক অভিভাবক ছোট ফ্যানের বাতাসে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন। ছবি: সাইয়ান।
প্রকৃতি ও পরীক্ষার অন্যান্য দৃশ্য
গাজীপুরের শ্রীপুরের মাওনায় একটি কাঠঠোকরা কাঁঠাল পেকেছে কি না খোঁজ নিচ্ছে। ছবি: সাদিক মৃধা। মৌলভীবাজারের জুড়ীর সমাইবাজার-মন্ত্রীগাঁও সড়কে মাটি সরে গভীর গর্ত সৃষ্টি হয়েছে, ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ছবি: কল্যাণ প্রসূন। ফরিদপুর জেলার ৩৩টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ হাজার ৭৩০ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের কেন্দ্রে পরীক্ষায় ব্যস্ত শিক্ষার্থীদের ছবি তুলেছেন আলীমুজ্জামান।
ফরিদপুরে ফল বিক্রি
ফরিদপুরের ঝিলটুলীতে আড়ত থেকে আনা লটকন শহরের সড়কের ধারে ভ্যানে সাজিয়ে বিক্রি করছেন এক বিক্রেতা। ছবি: আলীমুজ্জামান।



