যোগ মানুষের জীবনের চেতনার সঙ্গে জুড়ে আছে: মোদি
যোগ মানুষের জীবনের চেতনার সঙ্গে জুড়ে আছে: মোদি

আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, যোগ মানুষের জীবনের চেতনার সঙ্গে জুড়ে আছে। আজ রোববার সকালে কলকাতার ঐতিহাসিক রেড রোডে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

যোগের গুরুত্ব ও ফিটনেস

মোদি বলেন, বয়সকালে সুস্থ থাকতে যোগ অনুপ্রেরণা জোগায়। যোগ জীবনশৈলীকে ভারসাম্য রাখে এবং সমাজকে সুস্থ রাখে। সমাজ সুস্থ থাকলে দেশও ভালো থাকে। তিনি আরও বলেন, ৪০ বছর বয়সে ২০ বছরের ফিটনেস দিতে পারে এই যোগ অভ্যাস, আর ৭০ বছর বয়সে ৫০ বছরের অনুভূতি দিতে পারে।

অনুষ্ঠানে উপস্থিতি

হাজারো ভক্তের সঙ্গে আজকের অনুষ্ঠানে যোগ দেন মোদি। তিনি ব্যায়াম করেন এবং সবাইকে যোগাসনে বসতে অনুপ্রেরণা জোগান। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন। গতকাল শনিবার মোদি পশ্চিমবঙ্গে এসে হুগলীর তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেন এবং রাত যাপন করেন রাজ্যপালের দপ্তর লোকভভনের অতিথিশালায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আন্তর্জাতিক যোগ দিবসের ইতিহাস

আজ ২১ জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। এবার এই উৎসব ১২ বছরে পা দিল। এই উৎসব আজ পৃথিবীর ১৯২টি দেশে পালিত হচ্ছে। ২০১৪ সালের ১১ ডিসেম্বর আন্তর্জাতিক স্বীকৃতি দেয় জাতিসংঘ, এবং ২০১৫ সালের ২১ জুন থেকে পালিত হয়ে আসছে এই যোগ দিবস। পশ্চিমবঙ্গে এই উৎসবে সকালের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ২ লাখ ৫৭ হাজার মানুষ তাঁদের নাম নথিভুক্ত করেন।

যোগের থিম ও বক্তব্য

মোদি বলেন, যোগ মানসিক সুস্থতা ধরে রাখে। এবারের ১২তম যোগ উৎসবের থিম “সুস্থ বাধ্যর্কের জন্য যোগ”। তিনি উল্লেখ করেন, বয়সকালে শরীর ও মনকে সুস্থ রাখতে যোগের তুলনা নেই। ঋষি অরবিন্দের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “আমার জীবনটাই পুরো যোগ। যোগ হলো ভারতবর্ষের এক পুরোনো ঐতিহ্য।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরবর্তী কর্মসূচি

আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে মোদি চলে যান দক্ষিণ কলকাতার গার্ডেন রিচে। সেখানে ভারতের তৈরি তিনটি যুদ্ধজাহাজ ভারতের নৌবাহিনীর হাতে তুলে দেওয়ার কথা রয়েছে।