জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে? শায়খ আহমাদুল্লাহ যা বললেন
জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে? যা বললেন শায়খ আহমাদুল্লাহ

জুতা পরে জানাজার নামাজ আদায় করা যাবে কিনা—এ নিয়ে মুসল্লিদের মধ্যে প্রায়ই প্রশ্ন দেখা যায়। এ বিষয়ে বক্তব্য দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

প্রয়োজনে জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজন হলে জুতা পরেই জানাজার নামাজ আদায় করা যাবে। আমাদের দেশে সাধারণত জানাজার নামাজে দাঁড়ালে গণহারে জুতা খুলে সামনে রাখেন। তবে বিষয়টি বাধ্যতামূলক নয়।

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মুসলমানদের নির্দেশ দিয়েছেন—প্রয়োজনে জুতা পরে নামাজ আদায় করা যাবে। কারণ, ইয়াহুদিরা জুতা খুলে নামাজ পড়াকে আবশ্যিক মনে করত। তাই প্রয়োজনে ভিন্নতা রাখার সুযোগ রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জুতার নিচে নাপাকি থাকলে সতর্কতা

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, জানাজার নামাজ সাধারণত খোলা জায়গায় আদায় করা সুন্নত। সে ক্ষেত্রে জুতা পরে নামাজ পড়া স্বাভাবিক বিষয়। তবে জুতার নিচে কোনো নাপাক বস্তু থাকলে তা অবশ্যই পরিহার করতে হবে।

তিনি পরামর্শ দেন, নামাজের আগে জুতার তলা দেখে নেওয়া উচিত। যদি সেখানে নাপাক কিছু দেখা যায়, তাহলে জুতা খুলে রেখে বা খুলে তার উপরে নামাজ পড়তে হবে। আর যদি শুধু মাটি বা ধুলাবালি থাকে, যা নাপাক নয়, তাহলে জুতা পরেই নামাজ আদায় করা যাবে।

শেষ কথা

সবশেষে তিনি বলেন, শুধু নাপাক দেখলে জুতা খুলে রাখবেন। অন্যথায় জুতা পরে জানাজার নামাজ পড়লে নামাজ হয়ে যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ