নোরা ফাতেহি: বলিউড থেকে বিশ্বকাপ মঞ্চে বহুসংস্কৃতির প্রতীক
নোরা ফাতেহি: বলিউড থেকে বিশ্বকাপ মঞ্চে বহুসংস্কৃতির প্রতীক

মরোক্কান বংশোদ্ভূত কানাডীয় নৃত্যশিল্পী, গায়িকা, মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহির জন্ম ১৯৯২ সালের ৬ ফেব্রুয়ারি। তিনি ভারতীয় সিনেমা ও সংগীতজগতে কাজ করে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন। নোরা তাঁর পরিবার সম্পর্কে খুব কমই কথা বলেছেন। তিনি কানাডার টরন্টোতে অত্যন্ত রক্ষণশীল পরিবারে বড় হয়েছেন এবং তাঁর ছোট ভাইয়ের নাম ওমর ফাতেহি।

শিক্ষা ও ক্যারিয়ার শুরু

নোরা টরন্টোর ওয়েস্টভিউ সেন্টেনিয়াল সেকেন্ডারি স্কুল থেকে স্কুলজীবনের পাঠ শেষ করেন। এরপর রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তবে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সম্পন্ন না করেই বিনোদনজগতে ক্যারিয়ার গড়ার জন্য ভারতে চলে আসেন।

বলিউডে আগমন

২০১৪ সালে বলিউডে ক্যারিয়ার শুরু করেন নোরা। প্রথমে ছোট ছোট চরিত্র ও পরে নাচের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। পরিবার থেকে নাচ-গান নিষিদ্ধ থাকায় প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, তবে ইউটিউব দেখে বেলি, হিপহপ ইত্যাদি নাচ শিখেছেন। বলিউডে জনপ্রিয়তা পাওয়ার পর পেশাদার প্রশিক্ষণ নেওয়ার সুযোগ হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জনপ্রিয়তা অর্জন

‘দিলবার’ গানের বিপুল জনপ্রিয়তা নোরাকে ভারতের অন্যতম জনপ্রিয় পারফরমার হিসেবে প্রতিষ্ঠিত করে। ‘ও সাকি সাকি’, ‘গারমি’, ‘কামারিয়া’, ‘নাচ মেরি রানি’, ‘কুসু কুসুস’, ‘মানিকে’ প্রভৃতি গানে নাচ তাঁকে জনপ্রিয় ড্যান্সিং সেনসেশনে পরিণত করে। তিনি বলেন, ‘আমার শিকড় মরক্কোয়, বড় হওয়া কানাডায় আর হৃদয়টা ভারতীয়।’

বিশ্বকাপে অংশগ্রহণ

২০২২ সালে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘লাইট দ্য স্কাই’ গানের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান। সমাপনী আয়োজনেও অংশ নেন। ২০২৬ সালে আবারও বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের শিল্পীদের তালিকায় স্থান পান। বাংলাদেশি-মার্কিন প্রযোজক সঞ্জয় দেবের সঙ্গে প্রধান পারফরমার ও ভোকালিস্ট ছিলেন। ফরাসি–আইভোরিয়ান হিপহপ তারকা ভেজিড্রিমও কণ্ঠ দিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বহুসংস্কৃতির প্রতীক

নোরা মরক্কোর জাতীয় ফুটবল দলের সমর্থক। বর্তমানে তাঁকে কেবল বলিউড তারকা নয়, বরং ভারত, আরব বিশ্ব, কানাডা ও আন্তর্জাতিক পপ সংস্কৃতির মধ্যে একটি সাংস্কৃতিক সেতুবন্ধ হিসেবে ভাবা হয়।