নোরা ফাতেহি: বেলিড্যান্সার থেকে বলিউড ফ্যাশনের ট্রেন্ডসেটার
নোরা ফাতেহি: বেলিড্যান্সার থেকে ফ্যাশন ট্রেন্ডসেটার

নৃত্যশিল্পী ও মডেল নোরা ফাতেহির বিশেষ কদর রয়েছে বলিউডের আইটেম গানে। ৩৩ বছর বয়সী এই আবেদনময়ী নৃত্যশিল্পী বেলি ড্যান্স দিয়ে প্রথম নজর কেড়েছিলেন একটি রিয়েলিটি শোতে। কানাডায় বড় হওয়া নোরার বাবা-মা মরোক্কান। তবে বলিউডের সঙ্গে তাঁর রয়েছে যেন আত্মার যোগাযোগ। বিভিন্ন বিখ্যাত সিনেমার আইটেম গানে নেচে তিনি ভক্তদের হৃদয় জয় করেছেন। এছাড়া তিনি মনীশ মালহোত্রা, আবুজানি সন্দ্বীপ খোসলা, ফাল্গুনি পিককের মতো ডিজাইনারদের জন্য মডেলিংও করেন।

নোরার ফ্যাশন স্টাইল

যেকোনো আউটফিটেই চোখ ধাঁধিয়ে দেন আরব ঘরানার মুখশ্রী ও শারীরিক সৌন্দর্যের অধিকারী নোরা ফাতেহি। সম্প্রতি বিভিন্ন নাচের রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকায় খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। আবার মরোক্কান বংশোদ্ভূত নোরা প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলেন তাঁর অত্যন্ত আকর্ষণীয় বিভিন্ন ডিজাইনার পোশাকে। এবারে বিভিন্ন সময়ে নোরা ফাতেহির কিছু নজরকাড়া লুক দেখে নেওয়া যাক। ছবিগুলো নোরার ইন্সটাগ্রাম থেকে নেওয়া।

বিভিন্ন লুকের ঝলক

  1. ফাল্গুনি সেন পিককের ড্রেসে নোরা।
  2. এটিও ফাল্গুনি পিককের পোশাক। ফো-ফারের পোশাকের সঙ্গে সানগ্লাস বুলগারির।
  3. সীমা গুজরালের সাদা জমকালো কাজের শাড়িতে নোরা।
  4. সোনালি-তামা রঙের ঝলমলে টু-পিসে নোরা।
  5. ফাল্গুনি সেন পিককের এই আউটফিটে কার্নিভালের আমেজে নোরা ফাতেহি।
  6. ডেনিম অন ডেনিম ট্রেন্ডের ওভারসাইজ জ্যাকেটেও দুর্দান্ত আকর্ষণীয় তিনি।
  7. মরোক্কান সুন্দরীর আমেজ পুরো সাজপোশাকে। নোরার এই লুক বেলি ড্যান্সের জন্য পারফেক্ট।
  8. লেদার ফিনিশের ল্যাটেক্স আউটফিটে নোরা। স্লিভসের ডিটেইল আর গলার গয়নায় বাইকার স্টাইল।
  9. হিপহপ লুকেও গ্ল্যামের যোগ করেছেন নোরা ফাতেহি।
  10. দ্য হাউস অফ পিক্সেল-এর এই আউটফিট একমাত্র নোরা ফাতেহিই ক্যারি করতে পারেন। বোল্ড কাটআউট আর সাদা পাথরের ডিটেইলিং সত্যিই নজর কাড়ছে।
  11. আরব ডিজাইনার ইউসুফ আল জাসমির পোশাকে গ্ল্যামারাস নোরা।
  12. মনীশ মালহোত্রার কালো সিকুইনড শাড়ি-ব্লাউজের সঙ্গে নোরার মাইক্রোব্যাগ নজর কাড়ছে খুব।

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৪:০৩

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ