মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে ‘মহাজাদু’ গান ব্যবহার
মালয়েশিয়ার পিএমের ভিডিওতে ‘মহাজাদু’ গান

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের চুম্বক অংশ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে ব্যবহার করা হয়েছে হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তামের গাওয়া গান ‘মহাজাদু’। মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ ভিডিও প্রকাশ করা হয়।

ভিডিওতে কী দেখা গেছে

২ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক আয়োজনসহ নানা কর্মসূচি তুলে ধরা হয়েছে। পুরো ভিডিওতে ‘আমার বন্ধু মহাজাদু জানে’ গানটি ব্যবহার করা হয়েছে, মাঝে একটি বৈঠকের গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে। সেখানে আনোয়ার ইব্রাহিমকে রোহিঙ্গা সংকট নিয়ে বলতে শোনা যায়, “অবশ্যই, যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশ এবং এখানে (মালয়েশিয়ায়) থাকা রোহিঙ্গা শরণার্থীদের সংকট সমাধানের চেষ্টা করবো।”

আলোচনার বিষয়বস্তু

পোস্টে আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেছেন, দুই দেশের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল অর্থনীতি, শিক্ষা, মানব পুঁজিবাদ, কৃষি, হালাল শিল্প এবং কর্মশক্তি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রচেষ্টার উপর নিবদ্ধ করা হয়েছে। একইসঙ্গে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কার্যালয় এবং আসিয়ানের মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার কথাও জানান তিনি, যাতে রোহিঙ্গা সমস্যার আংশিক সমাধান করা যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সহযোগিতার সম্ভাবনা

দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনোয়ার ইব্রাহিম জানান, “আর্থিক উন্নয়ন ও উভয় দেশের মানুষের মঙ্গলের জন্য সহযোগিতার এখনও অনেক সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই চুক্তি মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করবে এবং ভবিষ্যতে সহযোগিতার জন্য আরও সুযোগ উন্মুক্ত করবে বলে আমি বিশ্বাস করি।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ