দুরেফিশানের প্রেমের গুঞ্জন: বিতর্কিত ইউটিউবারের সঙ্গে বিয়ের গুঞ্জন
দুরেফিশানের প্রেমের গুঞ্জন: বিতর্কিত ইউটিউবারের সঙ্গে বিয়ের গুঞ্জন

পাকিস্তানের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিমের বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। ২০২০ সালে ‘দিল রুবা’ নাটকের মাধ্যমে অভিষেক হওয়া এই অভিনেত্রী ‘ক্যায়সি তেরি খুদগার্জি’, ‘ইশক মুর্শিদ’ ও ‘সানওয়াল ইয়ার পিয়া’র মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন মর্যাদাপূর্ণ ‘হাম অ্যাওয়ার্ডস’-এর মনোনয়ন।

বিয়ের গুঞ্জন ও নেটিজেনদের প্রতিক্রিয়া

সামাজিক মাধ্যমে ভেসে বেড়ানো বেশ কিছু ভাইরাল পোস্টে দাবি করা হচ্ছে, হালের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী চুটিয়ে প্রেম করছেন বিতর্কিত ইউটিউবার রজব ভাটের সঙ্গে। শুধু প্রেমই নয়, জল নাকি গড়িয়েছে বিয়ে পর্যন্ত। তবে নেটিজেনদের একটি বড় অংশ একে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।

মেকআপ আর্টিস্টের বিতর্কিত মন্তব্য

এ গুঞ্জনের মাঝেই জলঘোলা করেছেন দুরেফিশানের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট যশওয়া আনজুম। তিনি বলেন, “এগুলো দেখার এবং শোনার আগে আমি কেন অন্ধ ও বধির হয়ে গেলাম না? আমি এটা সহ্য করতে পারছি না। এটি আমার শোনা সবচেয়ে বাজে খবর। আর এ মানুষকে বিয়ে করা? একেবারেই না। কোটি বছরেও নয়।” মেকআপ আর্টিস্টের এমন মন্তব্যের পর নেটিজেনদের ধারণা, এ বিয়ের গুঞ্জন শুধু সামাজিক মাধ্যমে সস্তা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্বের প্রেমের গুঞ্জন

এর আগে দুরেফিশানের সহ-অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন ছিল। ‘ইশক মুর্শিদ’ জুটির সেই রসায়নের চর্চা থিতু হতে না হতেই এবার যুক্ত হলো সম্পূর্ণ নতুন এক নাম। তবে এ পুরো নাটকীয় বিষয়টি নিয়ে এখন পর্যন্ত দুরেফিশান সেলিম বা রজব ভাট কেউ-ই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ