সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মোৎসবে ১৭তম স্মারক সম্মাননা ও নাট্যোৎসব
সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মোৎসবে ১৭তম সম্মাননা

মহান ভাষা সৈনিক, বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট ও পদাতিক নাট্য সংসদের আজীবন সভাপতি সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মোৎসব উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে ১৭তম ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি স্মারক সম্মাননা’ ও ছয় দিনব্যাপী নাট্যোৎসব।

সম্মাননা প্রাপ্তরা

এ বছর ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা’র জন্য মনোনীত হয়েছেন অভিনেত্রী ও শিক্ষক ওয়াহিদা মল্লিক জলি এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ। নাট্যচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনে তাদের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

নাট্যোৎসবের বিস্তারিত

পদাতিক নাট্য সংসদের উদ্যোগে আগামী ২৫ থেকে ৩০ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে এ নাট্যোৎসব অনুষ্ঠিত হবে। ২০১০ সাল থেকে প্রতিবছর এই সম্মাননা প্রদান করে আসছে সংগঠনটি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এবারের নাট্যোৎসবে পদাতিক নাট্য সংসদের পাশাপাশি দেশের স্বনামধন্য ছয়টি নাট্যদল অংশ নেবে। দলগুলো হলো দেশ নাটক, এথিক, থিয়েটার ফ্যাক্টরি, বাংলাদেশ পারফরমেন্স আর্ট গ্রুপ ও জাহাঙ্গীরনগর থিয়েটার।

স্মারক প্রদান অনুষ্ঠান

উৎসবের অন্যতম আকর্ষণ স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৬ জুন বিকেল ৫টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন আহমেদ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বিশিষ্ট নাট্যজন মামুনুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পদাতিক নাট্য সংসদের সভাপতি তাসনিন হোসাইন তানু।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ