ঈদের বাইরেও সিনেমা মুক্তি দেবেন শাকিব খান
ঈদের বাইরেও সিনেমা মুক্তি দেবেন শাকিব খান

গেল বেশ কিছু বছর ধরে ঈদ উৎসবের বাইরে কোনো চলচ্চিত্র মুক্তি পাননি শাকিব খান। সিনেমা হল মালিকরা এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ জানিয়ে আসছেন অনেকদিন ধরে। কেননা, শাকিব খানের চলচ্চিত্রকে কেন্দ্র করেই হলগুলো চালু হয়। উৎসবকেন্দ্রিক চলচ্চিত্র মুক্তির কারণে সারাবছরই মন্দাভাব থাকে সিনেমা ব্যবসায়। ঈদুল আজহায় একসঙ্গে আটটি চলচ্চিত্র মুক্তির মধ্য দিয়ে ফের সামনে আসে এই বিতর্ক।

মধুমিতা হলের মালিক মির্জা আব্দুল খালেক আক্ষেপ করে বলেন, “শাকিবের সিনেমার প্রতি এ উদাসীনতা মেনে নেওয়া যায় না। আমাদের আক্ষেপ আছে, আমরা আশা করি, শুধু ঈদে ছবি না দিয়ে ঈদের বাইরেও তার দুটি ছবি মুক্তি পাক।” শুধু তাই নয়, সিনেমা সংশ্লিষ্ট অনেকেই প্রশ্ন তুলেছেন, উৎসবের বাইরে শাকিব খানের সিনেমা মুক্তিতে কিসের ভয়? ঈদকেন্দ্রিক সিনেমা রিলিজ নিয়ে দীর্ঘদিন ধরেই এভাবেই আলোচনায় ও সমালোচনার মুখে ছিলেন শাকিব খান।

এবার সেই বিতর্ক আমলে নিয়ে উৎসবের বাইরে চলচ্চিত্র মুক্তির ঘোষণা দিয়েছেন এ ঢাকাই হিরো। গতকাল উত্তরা সিটি সেন্টারে ‘রক্সস্টার’ চলচ্চিত্রের প্রিমিয়ারে উপস্থিত হয়ে তিনি জানান, সানমোশন পিকচার্সের প্রযোজনায় নির্মিত নতুন সিনেমা ‘সোলজার’ চলতি বছরই প্রেক্ষাগৃহে আসবে। শাকিব খান বলেন, “সিনেমাটির শুটিং বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই ক্যামেরা ক্লোজ করা হবে। এরপর বাকি অংশের শুটিং দেশের বাইরে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। আবারও একটা চমৎকার সিনেমা নিয়ে দেখা হবে। আবার এ বছরই দেখা হচ্ছে ফেস্টিভ ছাড়া—‘সোলজার’-এর সাথে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও জানান, ‘সোলজার’-এর জন্য ইতোমধ্যে নতুন লুক নেওয়া হয়েছে এবং এটি একটি ভিন্নধর্মী অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমা, যা দর্শকরা ঈদ উৎসবের বাইরেও এ বছরই দেখতে পাবেন। প্রসঙ্গত, ‘সোলজার’ পরিচালনা করছেন শাকিব ফাহাদ। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ ও এবিএম সুমনসহ একাধিক অভিনয়শিল্পী। প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের সঙ্গে শাকিব খানের চুক্তির অংশ হিসেবেই এই সিনেমাটি নির্মিত হচ্ছে।