সুনীতার ২৫ কোটি টাকার সম্পত্তি পাবে পোষ্য কুকুর, জানালেন গোবিন্দপত্নী
সুনীতার ২৫ কোটি টাকার সম্পত্তি পাবে পোষ্য কুকুর

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্যজীবন প্রায় ৩৮ বছর পেরিয়েছে। এই দীর্ঘ পথচলায় তাদের দুই সন্তান রয়েছে— টিনা আহুজা ও যশবর্ধন আহুজা। তবে তাদের সংসারে প্রায়ই ভাঙনের গুঞ্জন শোনা যায়। মাঝে মাঝেই এই দম্পতির দাম্পত্যকলহ সামাজিক মাধ্যমে আলোচিত হয়। একসময় শোনা গিয়েছিল, তাদের সংসার ভেঙে যাচ্ছে, প্রায় ছাড়াছাড়ি হওয়ার উপক্রম। কিন্তু শেষ পর্যন্ত তারা আবার মিটমাট করে নেন। এরপরও মাঝে মাঝে স্বামীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সুনীতা। তাদের সম্পর্কের এই দূরত্ব দুই সন্তানের ওপর কতটা প্রভাব ফেলেছে, তা সুনীতার কথায় ইঙ্গিত মেলে। সম্প্রতি সুনীতা নিজেই জানিয়েছেন, তার সম্পত্তির ভাগীদার কে হবেন।

বিবাহ ও বর্তমান জীবন

গোবিন্দ ও সুনীতা আহুজা ১৯৮৭ সালের ১১ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর দীর্ঘ সময় কেটে গেলেও বর্তমানে তারা এক বাড়িতে থাকেন না। গোবিন্দ যে বাংলোয় থাকেন, তার উল্টো দিকে চার কামরার ফ্ল্যাটে ছেলেমেয়েকে নিয়ে থাকেন সুনীতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামীর প্রতি ক্ষোভ উগরে দিয়ে সুনীতা বলেন, 'আমি আবার বলছি— গোবিন্দ একজন ভালো ছেলে, ভালো ভাই। কিন্তু স্বামী হিসেবে আমি যা চাই, তা তিনি নন। আমি পার্টি করতে, রেস্তোরাঁয় খেতে যেতে এবং ঘুরতে ভালোবাসি। কিন্তু তিনি পুরো সময় পরিবারকে দেখাশোনা করতেই ব্যস্ত ছিলেন, নিজের জন্য কিছুই উপভোগ করেননি।'

সন্তানদের ভবিষ্যৎ

সুনীতা দুই সন্তানের জন্য নিজেদের প্রতিষ্ঠিত করার লড়াই করছেন। ছেলে যশবর্ধনকে নিয়ে তার ইচ্ছা, সে বড় নায়ক হবে। মেয়ে টিনা মাঝে মাঝে মডেলিং করেন এবং সম্প্রতি একটি রিয়েলিটি অনুষ্ঠানে দেখা গেছে তাকে। সুনীতার গহনার প্রতি বিশেষ শখ রয়েছে। তিনি বিভিন্ন সময়ে জানিয়েছেন, দীপাবলিতে স্বামীর কাছ থেকে বিশাল একটি সোনার হার উপহার পেয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সম্পত্তির ভাগীদার

সুনীতা আহুজার প্রায় ২৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে। সম্প্রতি আলোকচিত্রীদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই সম্পত্তির পুরোটাই পাবে তার পোষ্য ছোট্ট কুকুরটি। কুকুরটির নাম চিহুয়াহুয়া। সুনীতার এমন কথা শুনে আলোকচিত্রীরা তার ভাগ্নে ক্রুশ্না অভিষেকের কথা মনে করিয়ে দেন, যাকে সুনীতা বারবার নিজের সন্তানের মতো বলে উল্লেখ করেছেন। জবাবে সুনীতা বলেন, তার ভাগ্নের অনেক কিছু রয়েছে এবং ঈশ্বর তাকে আরও দেবেন। সুনীতা সর্বক্ষণ রসিকতা করতে পছন্দ করেন বলে অনুরাগীদের ধারণা, তিনি ঠাট্টা করেই এ কথা বলেছেন।