পারশা মাহজাবীন পূর্ণির আর্জেন্টিনা প্রেমের গল্প
পারশা মাহজাবীনের আর্জেন্টিনা প্রেম

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফুটবল উন্মাদনায় সারা বিশ্ব। থেমে নেই বাংলাদেশের বিনোদন জগতের তারকারাও। নিজেদের প্রিয় দল নিয়ে মেতে উঠেছেন তারা। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণি আর্জেন্টিনাকে নিয়ে ভালোবাসার কথা জানিয়েছেন। প্রিয় দলকে শুভকামনা জানিয়েছেন তিনি।

ছোটবেলা থেকে আর্জেন্টিনার সমর্থক

ফুটবল নিয়ে সেই চিরচেনা ভালোবাসার কথা এবার অকপটে স্বীকার করলেন জেন-জির জনপ্রিয় সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণি। ছোটবেলা থেকেই লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার কট্টর সমর্থক তিনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে নিজের ফুটবল প্রেমের কথা শোনালেন এ সংগীতশিল্পী।

ভাইয়ের পতাকা দেখে ভালোবাসা

আর্জেন্টিনার প্রতি ভালোলাগা প্রসঙ্গে পারশা মাহজাবীন পূর্ণি বলেন, 'আর্জেন্টিনা সাপোর্ট করি ছোটবেলা থেকে। আমার বড় ভাই দেখতাম যে পতাকা নিয়ে আসত অনেক বড় বড়। তো বাসায় যে রকম পতাকা লাগাত, ওই জায়গা থেকে আর্জেন্টিনার প্রতি একটা আলাদা ভালোবাসা।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ

আর্জেন্টিনা ও ব্রাজিল মাঠ এবং মাঠের বাইরের এই চিরচেনা ফুটবল বৈরিতা বা দ্বৈরথ বেশ আনন্দ দেয় বলে জানান এ সংগীতশিল্পী। তিনি বলেন, 'চিরপ্রতিদ্বন্দ্বী দুদলের ম্যাচ মানেই মাঠের বাইরে ভক্ত-সমর্থকদের মাঝে কথার লড়াই, আবার কখনো তা হাতাহাতিতেও রূপ নেয়।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্বকাপের পরবর্তী খেলাসমূহ

  • গ্রুপ এইচ: রাত ১০টা – স্পেন বনাম কেপ ভার্দে, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা, যুক্তরাষ্ট্র
  • মঙ্গলবার ১৬ জুন ২০২৬ [গ্রুপ জি]: রাত ১টা – বেলজিয়াম বনাম মিশর, লুমেন ফিল্ড, সিয়াটল, যুক্তরাষ্ট্র
  • মঙ্গলবার ১৬ জুন ২০২৬ [গ্রুপ এইচ]: ভোর ৪টা – সৌদি আরব বনাম উরুগুয়ে, হার্ড রক স্টেডিয়াম, মায়ামি, যুক্তরাষ্ট্র