ককটেল টু প্রচারণায় বিশৃঙ্খলা, কৃতির প্রশংসায় ভক্তরা
ককটেল টু প্রচারণায় বিশৃঙ্খলা, কৃতির প্রশংসা

‘ককটেল টু’ প্রচারণায় বিশৃঙ্খলা, কৃতির প্রশংসায় ভক্তরা

নতুন সিনেমা ‘ককটেল টু’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন শহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা। সম্প্রতি ভারতের পুনের একটি শপিং মলে ছবিটির প্রচারণার অংশ হিসেবে হাজির হয়েছিলেন তারা। তবে ভক্তদের উচ্ছ্বাস একপর্যায়ে বিশৃঙ্খলায় রূপ নেয়, যার ফলে তিন তারকাই বিপাকে পড়েন।

ভক্তদের উচ্ছ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তারকাদের একনজর দেখতে বিপুলসংখ্যক ভক্ত নিরাপত্তা বেষ্টনী ভেঙে সামনে চলে আসেন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে বাধ্য হন আয়োজকেরা।

কৃতির সতর্কতা ও বন্ধুত্বের প্রশংসা

এ সময় ভিড়ের মধ্যে রাশমিকা মান্দানাকে আগলে রাখতে দেখা যায় কৃতি স্যাননকে। নিরাপত্তাকর্মীরা যখন তিন তারকাকে নিরাপদে বের করে আনার চেষ্টা করছিলেন, তখন কৃতি শক্ত করে রাশমিকার হাত ধরে তাকে চারপাশের ধাক্কাধাক্কি থেকে রক্ষা করার চেষ্টা করেন। পুরো সময়ই তাকে সতর্ক ও সজাগ দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতির এই আচরণের প্রশংসা করছেন ভক্তরা। অনেকেই মন্তব্য করেছেন, কৃতি যেন বড় বোনের মতো রাশমিকাকে আগলে রেখেছিলেন। কেউ কেউ তাদের বন্ধুত্বের প্রশংসা করেছেন, আবার অনেকে অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

‘ককটেল টু’ সম্পর্কে

‘ককটেল টু’ পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র ‘ককটেল’-এর ভাবধারায় নির্মিত নতুন এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা। প্রেমের ত্রিভুজকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প। আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ককটেল টু’-এর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ