ঢাকায় আসছেন আতিফ আসলাম, স্থগিত কনসার্ট হচ্ছে ২৪ জুলাই
ঢাকায় আসছেন আতিফ আসলাম, স্থগিত কনসার্ট ২৪ জুলাই

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আগামী ২৪ জুলাই ঢাকায় কনসার্ট করতে আসছেন। গত বছরের ডিসেম্বরে নিরাপত্তাজনিত কারণে স্থগিত হওয়া ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্টটি এবার অনুষ্ঠিত হবে। কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

স্থগিত কনসার্টের নতুন তারিখ

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী ২৪ জুলাই ঢাকায় পারফর্ম করবেন আতিফ আসলাম। পূর্বের টিকিটধারীদের অগ্রাধিকার নিশ্চিত করার পাশাপাশি সীমিতসংখ্যক নতুন টিকিট বিক্রি করা হবে। টিকিট বিক্রির তারিখ, ক্যাটাগরি, মূল্য এবং অন্যান্য বিস্তারিত তথ্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

কেন স্থগিত হয়েছিল কনসার্ট?

গত বছরের ১৩ ডিসেম্বর কনসার্টটি হওয়ার কথা ছিল। আয়োজক প্রতিষ্ঠান সব প্রস্তুতি সম্পন্ন করেছিল এবং টিকিট বিক্রি চলছিল পুরোদমে। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে অনুমতি পায়নি প্রতিষ্ঠানটি। মেইন স্টেজ জানিয়েছিল, জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার পর উদ্ভূত নিরাপত্তার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় কনসার্টটি স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানটি বাতিল নয়; বরং উপযুক্ত সময়ে আবার আয়োজন করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভক্তদের প্রতি আতিফের বার্তা

কনসার্ট স্থগিত হওয়ার পর বাংলাদেশি ভক্তদের উদ্দেশে ফেসবুকে দুঃখ প্রকাশ করেন আতিফ। তিনি জানান, নতুন তারিখে শিগগির ঢাকায় এসে কনসার্ট করবেন এবং পুরোনো টিকিটেই দর্শকেরা কনসার্ট উপভোগ করতে পারবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ