অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশি সিনেমা 'দেলুপি'র প্রদর্শনী, এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ
ভিয়েনায় বাংলাদেশি সিনেমা 'দেলুপি'র প্রদর্শনী

অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশি সিনেমা 'দেলুপি'র প্রদর্শনী

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি সিনেমার জয়যাত্রা অব্যাহত রেখে এবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রদর্শিত হতে যাচ্ছে চলচ্চিত্র 'দেলুপি'। ২৩ থেকে ২৬ এপ্রিল অনুষ্ঠিতব্য সম্মানজনক 'রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬'-এ জায়গা করে নিয়েছে সিনেমাটি।

প্রদর্শনীর সময় ও স্থান

উৎসবের অংশ হিসেবে আগামী ২৫ এপ্রিল স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ভিয়েনার ঐতিহ্যবাহী স্ট্যাটকিনো থিয়েটারে 'দেলুপি'র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ভিয়েনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং চলচ্চিত্র প্রেমীদের এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ইউরোপে দ্বিতীয় বড় সাফল্য

এর আগে চলতি বছরেই সিনেমাটি নেদারল্যান্ডসের ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম ২০২৬-এ প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। রটারড্যামের সাফল্যের পর ইউরোপের মাটিতে এটি 'দেলুপি'র দ্বিতীয় বড় কোনও উৎসবে অংশগ্রহণ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নির্মাণ ও প্রযোজনা

ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি বাংলাদেশি সিনেমার সমকালীন ভাষা ও নির্মাণশৈলীকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করছে। 'দেলুপি' সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট প্রোডাকশন।

পরিচালকের প্রতিক্রিয়া

'দেলুপি'র পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, 'নেদারল্যান্ডসে অসম্ভব রকমের ভালো সাড়া পাওয়ার পর এটি অস্ট্রিয়ায় যাচ্ছে, যা আমাদের টিমের জন্য খুবই আশার ও আনন্দের খবর। এটি বাংলা ও বাংলাদেশি সিনেমার জন্য সত্যিই খুব বড় পাওয়া।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গল্পের উৎস ও নির্মাণ

'দেলুপি' নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা। যা শুধু ওই অঞ্চলের নয়; বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে। সিনেমার শুটিং থেকে শুরু করে অভিনয়শিল্পী, সবই স্থানীয়।