বিবিধ পত্রিকার শততম সংখ্যা উদযাপন
বিবিধ পত্রিকার শততম সংখ্যা উদযাপন

সাহিত্য ও চিন্তার সাময়িকী ‘বিবিধ’ পত্রিকার শততম সংখ্যা প্রকাশ উপলক্ষে একটি উদযাপন আড্ডা অনুষ্ঠিত হয়েছে। মার্চ ২০২৬ সংখ্যার মাধ্যমে পত্রিকাটি শততম মাইলফলকে পৌঁছায়। অনুষ্ঠানটি বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দেশের বিশিষ্ট সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনীতিক ও সাংবাদিকরা, পাশাপাশি পত্রিকার শুভানুধ্যায়ীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—কবি ও চিন্তক ফরহাদ মজহার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, কবি মজিদ মাহমুদ, কবি ও চিন্তক ফয়েজ আলম, কবি ও প্রকাশক আফজালুল বাসার, প্রাবন্ধিক রাশেদ রাহম, কবি জহির হাসান এবং প্রাবন্ধিক ফকরুল চৌধুরী।

পত্রিকার সম্পাদকের বক্তব্য

এসময় পত্রিকাটির সম্পাদক ইকতিজা আহসানসহ সংশ্লিষ্টরা পত্রিকার যাত্রাপথ, চিন্তার ধারা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, ২০১১ সালের মে মাসে ‘বিবিধ’ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। ‘পর্যালোচনার পত্রিকা’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা এই সাময়িকীটি শুরু থেকেই নিয়মিত প্রকাশিত হয়ে আসছে এবং সমকালীন সাহিত্য-চিন্তায় একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শততম সংখ্যা উদযাপন অনুষ্ঠানটি ছিল স্মৃতিচারণ, আলোচনা ও সাহিত্যিক বন্ধনের এক প্রাণবন্ত মিলনমেলা। এই আয়োজনের মাধ্যমে পত্রিকার অর্জন ও ভবিষ্যৎ পথচলার ওপর গুরুত্বারোপ করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ