মনু নদে নৌকা চলছে বালুবাহী বাল্কহেড: একঝলক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের দৈনন্দিন জীবন
মনু নদে নৌকা চলছে বালুবাহী বাল্কহেড: একঝলক বাংলাদেশের বিভিন্ন অঞ্চল

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের দৈনন্দিন জীবনের ১০টি ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের একঝলক। মৌলভীবাজারের চাঁদনীঘাটে মনু নদে বালুবাহী বাল্কহেড চলছে। ছবিটি তুলেছেন আকমল হোসেন।

বিলের ধারে ফুল আর দেশি ঝিঙে

গাজীপুরের শ্রীপুরের বারতোপায় বিলের ধারে ফসলের আলে ফুটেছে বাহারি রঙ্গের ফুল। ছবি: সাদিক মৃধা। অন্যদিকে, রংপুরের নয়াপুকুরে এই মৌসুমের সবজি দেশি ঝিঙে খেত থেকে তুলে পাইকারের কাছে বিক্রি করছেন চাষি। ছবি: মঈনুল ইসলাম।

ভ্রাম্যমাণ বিক্রেতা ও মৌমাছি

রংপুরের চন্দনপাটে মাটির তৈরি হাঁড়ি সাইকেলে নিয়ে বিক্রি করতে বেড়িয়েছেন ভ্রাম্যমাণ বিক্রেতা। ছবি: মঈনুল ইসলাম। গাজীপুরের শ্রীপুরের ছাপিলাপাড়ায় জলপাই গাছগুলো ফুলে ফুলে ভরে গেছে, এসব ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। ছবি: সাদিক মৃধা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সড়কে উল্টোপথে তিন চাকার যান

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে উল্টোপথে তিন চাকার যানবাহন চলাচল করে। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। ছবি: আবদুর রহমান ঢালী।

বৃষ্টি ও জীবিকা

সিলেটের শাহজালাল উপশহরে বৃষ্টির মধ্যে জীবিকার সন্ধানে বেড়িয়েছে নারী শ্রমিক। ছবি: আনিস মাহমুদ। রাঙামাটির ডিসি বাংলা এলাকায় সকাল সকাল বৃষ্টির ঘনঘটা। ছবি: সুপ্রিয় চাকমা।

গ্রামীণ হাট ও শিশুশিক্ষার্থী

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ায় গ্রামীণ সাপ্তাহিক হাট বসে। হাটে ভ্রাম্যমাণ বিক্রেতা পেঁয়াজ, শুকনা মরিচসহ হরেক রকমের পণ্য পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায়। ছবি: সুপ্রিয় চাকমা। সিলেটের শিবগঞ্জে সকাল থেকে বৃষ্টি, এর মধ্যে ছাতা মাথায় বিদ্যালয়ের যাচ্ছে শিশুশিক্ষার্থী। ছবি: আনিস মাহমুদ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ