প্রিয়াঙ্কা চোপড়া, জেট লি ও সিমু লিউ পাচ্ছেন বড় সম্মাননা
প্রিয়াঙ্কা চোপড়া, জেট লি ও সিমু লিউ পাচ্ছেন বড় সম্মাননা

বিশ্ব বিনোদন অঙ্গনে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রভাব বিস্তার ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বড় সম্মানে ভূষিত হতে যাচ্ছেন তিন বৈশ্বিক তারকা—প্রিয়াঙ্কা চোপড়া, জেট লি এবং সিমু লিউ। আগামী ৯ মে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনের ‘দ্য মিউজিক সেন্টার’-এ আয়োজিত পঞ্চম বার্ষিক ‘গোল্ড হাউস গোল্ড গালা ২০২৬’-এ তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

গ্লোবাল ভ্যানগার্ড অনার্স পাচ্ছেন প্রিয়াঙ্কা

অলাভজনক সংস্থা ‘গোল্ড হাউস’ প্রতি বছর এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় প্রভাবশালী ব্যক্তিত্বদের এই বিশেষ তালিকায় স্থান দেয়। এ বছরের আসরে গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়াকে দেওয়া হচ্ছে অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার্স’। বলিউড থেকে হলিউড—দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে এশীয় ও পশ্চিমা বিনোদন জগতের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন তৈরির জন্য তাঁকে এই সম্মান জানানো হচ্ছে। বিশেষ করে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘পার্পল পেবল পিকচার্স’-এর মাধ্যমে নতুন প্রতিভাদের বিশ্বমঞ্চে তুলে ধরার বিষয়টি গোল্ড হাউসের পক্ষ থেকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

জেট লি পাচ্ছেন গোল্ড লিজেন্ড অনার্স

একই মঞ্চে লিজেন্ডারি অ্যাকশন তারকা জেট লি-কে প্রদান করা হবে ‘গোল্ড লিজেন্ড অনার্স’। বিশ্ব চলচ্চিত্রে মার্শাল আর্ট এবং এশীয় ঘরানাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তাঁকে এই আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিমু লিউ পাচ্ছেন গোল্ড মোগল অনার্স

অন্যদিকে, ‘মার্ভেল’ তারকা সিমু লিউ ভূষিত হচ্ছেন ‘গোল্ড মোগল অনার্স’-এ। বিনোদন মাধ্যমে এশীয়দের প্রতিনিধিত্ব এবং তরুণ প্রজন্মের ওপর তাঁর ইতিবাচক প্রভাবের স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মান পাচ্ছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অ্যা নিউ গোল্ড ওয়ার্ল্ড থিম

এ বছর গোল্ড গালার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অ্যা নিউ গোল্ড ওয়ার্ল্ড’, যা বিশ্বজুড়ে এশীয় বংশোদ্ভূতদের ক্রমবর্ধমান সৃজনশীলতা ও নেতৃত্বের জয়গান গাইবে। অনুষ্ঠানে বিনোদন, প্রযুক্তি ও ব্যবসা খাতের প্রায় সাড়ে ছয় শতাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। প্রিয়াঙ্কা, জেট লি এবং সিমু লিউ ছাড়াও এই আসরে চার্লস মেল্টন ও অলিম্পিক তারকা আইলিন গু-সহ আরও অনেক গুণী ব্যক্তিত্বকে সম্মানিত করা হবে।