বক্স অফিসে তোলপাড় ‘ভূত বাংলা’, পেছনে ফেলল ‘ধুরন্ধর’
বক্স অফিসে তোলপাড় ‘ভূত বাংলা’, পেছনে ফেলল ‘ধুরন্ধর’

বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি সিনেমা ‘ভূত বাংলা’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। মুক্তির প্রথম সপ্তাহ পেরোতেই সিনেমাটি বিশ্বব্যাপী দর্শকদের মন জয় করে নিয়েছে। আন্তর্জাতিক বাজারেও রণবীর সিংয়ের ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ সিনেমাকে পেছনে ফেলে আয়ের শীর্ষে পৌঁছেছে ‘ভূত বাংলা’।

আন্তর্জাতিক বক্স অফিসের হিসাব

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বক্স অফিসের তথ্য বলছে, চলতি বছর ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটির আয় ভালো ছিল। কিন্তু প্রেক্ষাগৃহে ‘ভূত বাংলা’ আসার পরই এর আয় কমতে শুরু করে। অন্যদিকে, ১৭ এপ্রিল মুক্তি পাওয়া ‘ভূত বাংলা’ মুক্তির এক সপ্তাহের মাথায় সেরা ২০ আয়ের সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে।

আন্তর্জাতিক বক্স অফিস রিপোর্ট থেকে জানা যায়, গত ২২ এপ্রিল ‘ভূত বাংলা’ আয় করেছে ২ লাখ ৬০ হাজার ডলার, যেখানে ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’-এর আয় ছিল মাত্র ৯৩ হাজার ডলার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রেক্ষাগৃহের সংখ্যায় এগিয়ে ‘ভূত বাংলা’

হলিউডের ১৫৮টি প্রেক্ষাগৃহে চলছে ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’। তবে ‘ভূত বাংলা’র প্রতি দর্শকদের চাহিদা বেশি থাকায় হলিউডের ৫০০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এই সিনেমাটি।

সিনেমার কাহিনি ও কলাকুশলী

‘ভূত বাংলা’ একটি পুরনো রহস্যময় বাড়ি ও ভৌতিক ঘটনা নিয়ে তৈরি। রহস্যে ঘেরা এই হরর সিনেমার গল্প এগিয়েছে ‘বধূসুর’ চরিত্রকে কেন্দ্র করে। একটি প্যালেস থেকে শুরু হয় গল্প, যেখানে একের পর এক ভৌতিক ঘটনা ঘটতে থাকে এবং জনজীবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রিয় দর্শনের পরিচালনায় নির্মিত ‘ভূত বাংলা’ যৌথভাবে প্রযোজনা করেছেন শোভা কাপুর, একতা কাপুর ও অক্ষয় কুমার। ভূতের ভয়ের সঙ্গে কমেডির মিশেলে তৈরি এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও ওয়ামিকা গাব্বি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, টাবু, মিথিলা পালকর, মঞ্জু যোশি, রাজপাল যাদব ও যিশু ইউ সেনগুপ্তের মতো অভিনয়শিল্পীরা।