খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলা, নিহত ১৫
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলা

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে জাতিসংঘের একটি ত্রাণবাহী গাড়িবহর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সাধারণ মানুষের মধ্যে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে যাওয়ার সময় জাতিসংঘের একটি গাড়ি হামলার শিকার হয়। পরে ত্রাণ কার্যক্রম চলাকালে আরেকটি গাড়িকে লক্ষ্য করেও দ্বিতীয় দফায় ড্রোন হামলা চালানো হয় বলে জানিয়েছে জাতিসংঘ ও স্থানীয় সূত্র।

বেসামরিক হতাহত ও অবকাঠামোর ক্ষতি

এদিকে বুধবার (১৩ মে) থেকে ইউক্রেনজুড়ে শুরু হওয়া ব্যাপক রুশ আকাশ হামলায় গত দুই দিনে অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রাজধানী কিয়েভে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার পর ভবনটি ধসে পড়ে। এখন পর্যন্ত সেখানে অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে বের করতে অভিযান চালিয়ে যাচ্ছেন। ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে এটি আকাশপথে অন্যতম ভয়াবহ হামলা। গত ৪৮ ঘণ্টায় রাজধানী কিয়েভসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এতে বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ