যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে ইরানের ট্যাঙ্কার দক্ষিণ-পূর্ব এশিয়ায় পৌঁছেছে
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে ইরানের ট্যাঙ্কার এশিয়ায় পৌঁছেছে

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে প্রায় ২২০ মিলিয়ন (২২ কোটি) ডলার সমমূল্যের অপরিশোধিত তেল নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় পৌঁছেছে ইরানের একটি সুপারট্যাংকার। সমুদ্র চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকারস এই তথ্য জানিয়েছে। এ ঘটনার পর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া নৌ অবরোধের কার্যকারিতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

ট্যাংকারট্র্যাকারসের তথ্য

ট্যাংকারট্র্যাকারসের তথ্য অনুযায়ী, ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) শ্রেণির ওই সুপারট্যাংকারটি ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন। এটি মার্কিন নৌবাহিনীর নজর এড়িয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পৌঁছাতে সক্ষম হয়েছে। হিউজ নামের এই জাহাজটি ১৯ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল বহন করছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২০ মিলিয়ন ডলার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে ট্যাংকারট্র্যাকারস লিখেছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির (এনআইটিসি) একটি ভিএলসিসি সুপারট্যাংকার ১৯ লাখ ব্যারেলেরও বেশি (যার মূল্য প্রায় ২২০ মিলিয়ন ডলার) অপরিশোধিত তেল নিয়ে মার্কিন নৌবাহিনীর নজর এড়াতে এবং দূরপ্রাচ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাহাজের গতিবিধি

সংস্থাটি আরও বলেছে, জাহাজটির নাম হিউজ (৯৩৫৭১৮৩)। এক সপ্তাহেরও বেশি সময় আগে শ্রীলঙ্কা উপকূলে আমরা এটিকে শেষবার দেখতে পেয়েছিলাম। এটি বর্তমানে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি পেরিয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে। ২০২৬ সালের ২০ মার্চ মালাক্কা প্রণালি ছেড়ে ইরানের উদ্দেশে রওনা হওয়ার পর থেকে হিউজ এখন পর্যন্ত এআইএস (স্বয়ংক্রিয় সনাক্তকরণ ব্যবস্থা) চালু করেনি।

মার্কিন দাবি

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, অবরোধ এড়িয়ে যাওয়ার এমন খবর পাওয়া গেলেও মার্কিন কর্মকর্তারা দাবি করছেন যে, অবরোধ কার্যকর রয়েছে এবং এর ফলে ইরানের শত কোটি ডলারের রাজস্ব ক্ষতি হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এর আগে গত শনিবার (২ মে) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি ছবি প্রকাশ করে। যেখানে দেখা যায়, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ চলাকালীন গত ২৮ এপ্রিল আরব সাগরে মার্কিন রণতরি ইউএসএস নিউ অরলিন্স (এলপিডি ১৮) কার্যক্রম পরিচালনা করছে।

এক্সে দেওয়া একটি পোস্টে সেন্টকম লিখেছে, ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধের সময় গত ২৮ এপ্রিল আরব সাগরে অবস্থান করছে ইউএসএস নিউ অরলিন্স (এলপিডি ১৮)। গত ২০ দিনে অবরোধের নিয়ম মেনে চলা নিশ্চিত করতে ৪৮টি জাহাজকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

ট্রাম্পের হুমকি

এদিকে শনিবার (২ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে হামলার হুমকি দিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে, তেহরানের পাঠানো একটি নতুন প্রস্তাব তিনি পর্যালোচনা করবেন; তবে এর ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান আমাদের কাছে এইমাত্র যে পরিকল্পনাটি পাঠিয়েছে, তা আমি শিগগিরই পর্যালোচনা করব। তবে আমি কল্পনাও করতে পারছি না যে এটি গ্রহণযোগ্য হবে। কারণ বিগত ৪৭ বছর ধরে তারা মানবতা ও বিশ্বের যা ক্ষতি করেছে, তার জন্য তারা এখনও যথেষ্ট চড়া মূল্য পরিশোধ করেনি।