লেবাননে যুদ্ধবিরতি ভঙ্গুর, পুনরায় যুদ্ধের প্রস্তুতি নিতে ইসরায়েলি সেনাপ্রধানের নির্দেশ
লেবাননে যুদ্ধবিরতি ভঙ্গুর, পুনরায় যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ

ইসরায়েলি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আইয়াল জামির বলেছেন, লেবাননে চলমান যুদ্ধবিরতি অত্যন্ত ভঙ্গুর এবং সেখানে অবস্থানরত দখলদার সেনাদের হিজবুল্লাহর সঙ্গে যেকোনও মুহূর্তে পুনরায় যুদ্ধ শুরুর জন্য সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে হবে। দক্ষিণ লেবাননে দাঁড়িয়ে দেওয়া এক বক্তব্যে তিনি এই নির্দেশ দেন।

সেনাদের প্রতি কঠোর নির্দেশ

জামির বলেন, সেনাদের অবশ্যই হুমকি নির্মূল করতে প্রস্তুত থাকতে হবে এবং প্রয়োজন হলে অত্যন্ত দ্রুততার সঙ্গে পুনরায় হামলা শুরু করার প্রস্তুতি নিতে হবে। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জামিরের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, হিজবুল্লাহ একটি মারাত্মক ও উল্লেখযোগ্য আঘাতের সম্মুখীন হয়েছে। আমরা আমাদের অভিযান অব্যাহত রাখতে এবং তাদের পুনরায় সংগঠিত হওয়া রুখে দিতে সদা প্রস্তুত থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

হিজবুল্লাহর বর্তমান অবস্থা

তিনি আরও বলেন, হিজবুল্লাহ বর্তমানে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও উত্তেজনা কমেনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আন্তর্জাতিক চাপ ও ইরানের ভূমিকা

উল্লেখ্য, লেবাননে যুদ্ধ বন্ধ করতে এবং দেশটির দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করার জন্য ইসরায়েলের ওপর ক্রমাগত আন্তর্জাতিক চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় হিজবুল্লাহর মিত্র দেশ ইরানও ইসরায়েলি সেনা প্রত্যাহারের এই দাবিটি জোরালোভাবে উত্থাপন করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ