যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার আশঙ্কা ইরানের
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে: ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পুনরায় শুরু হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির দাবি, যুক্তরাষ্ট্র কোনও চুক্তিতেই প্রতিশ্রুতিবদ্ধ নয়। তাই এই সংঘাত আবার শুরু হওয়া ‘সম্ভব’ বলে মনে করছে তেহরান।

ইরানের সামরিক সদর দফতরের ডেপুটির বক্তব্য

ইরানের সামরিক সদর দফতরের ডেপুটি মোহাম্মদ জাফর আসাদি ফারস নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। আসাদি বলেন, মার্কিন কর্মকর্তাদের কর্মকাণ্ড ও বক্তব্য মূলত মিডিয়া-কেন্দ্রিক। তাদের প্রধান লক্ষ্য হলো, প্রথমত, তেলের দাম কমে যাওয়া ঠেকানো এবং দ্বিতীয়ত, নিজেদের তৈরি সংকট থেকে বেরিয়ে আসা।

যুক্তরাষ্ট্রের প্রতি অনাস্থা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে অনাস্থা জানিয়ে তিনি আরও বলেন, প্রমাণ বলছে, যুক্তরাষ্ট্র কোনও চুক্তি বা সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়। ইরান মনে করে, মার্কিন প্রশাসনের কথার চেয়ে কাজের মাধ্যমেই তাদের আসল উদ্দেশ্য বোঝা যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান

যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার ঘোষণা দিয়ে আসাদি বলেন, আমেরিকানদের নতুন করে দুঃসাহস বা বোকামির জন্য ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। ইরান নিজের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সচেষ্ট রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ