যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরাইলে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা
যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরাইলে হিজবুল্লাহর হামলা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে তারা ইসরাইলের দিকে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। খবর আল আরাবিয়ার।

হিজবুল্লাহর দাবি

হিজবুল্লাহ দাবি, ‘লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায়’ এবং ইসরাইলের ‘স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘনের’ প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ, ইসরাইল বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং ঘরবাড়ি ও গ্রাম ধ্বংস করছে। এর জবাবে তারা উত্তর ইসরাইলের একটি সামরিক স্থাপনায় রকেট ও হামলাকারী ড্রোন নিক্ষেপ করেছে, যেখান থেকে দক্ষিণ লেবাননের একটি শহরের দিকে গোলাবর্ষণ করা হচ্ছিল।

ইসরাইলি বাহিনীর প্রতিক্রিয়া

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে অবস্থানরত সেনাদের লক্ষ্য করে কয়েকটি রকেট নিক্ষেপ করে। এর জবাবে তারা রকেট উৎক্ষেপণস্থলে হামলা চালায়। পাশাপাশি লেবানন থেকে ছোড়া একটি ড্রোন ইসরাইলি আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়েছে বলেও জানানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উত্তেজনা বৃদ্ধি

এ ঘটনার মধ্য দিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা-পাল্টা হামলা যুদ্ধবিরতি চুক্তিকে আরও দুর্বল করে দিতে পারে। ইসরাইল ও লেবাননের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের মধ্যে এই ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ