ইরান: যুদ্ধবিরতি চায় না, আত্মরক্ষা অব্যাহত রাখবে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তেহরান যুদ্ধবিরতির আবেদন করেনি বা ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পথ খুঁজছে না। তিনি মার্কিন প্রশাসনের আচরণের সমালোচনা করে বলেছেন, ইরান আত্মরক্ষা চালিয়ে যাবে।


