ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি, তাপমাত্রা কমেছে
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি, তাপমাত্রা কমেছে

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তাপমাত্রাও কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালেও একই ধারাবাহিকতায় ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। দীর্ঘদিনের ভ্যাপসা গরম আর তাপপ্রবাহের মধ্যে এই বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে নগরজীবনে। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টিতে অফিসগামী মানুষের শুরুটা কিছুটা ভোগান্তির হলেও গরম থেকে মিলেছে স্বস্তি।

আবহাওয়া অধিদফতর আগেই জানিয়েছিল, দিনের শুরুতে আকাশ মেঘলা থাকতে পারে এবং বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালে রাজধানীতে তাপমাত্রা ছিল প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল। তবে বৃষ্টি শুরু হওয়ায় তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে নেমে এসেছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়- ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা

এদিকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ (সকাল ৯ টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায়) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.-২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি.-২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও তৈরি হতে পারে অস্থায়ীভাবে জলাবদ্ধতা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ