৪ বিভাগে ভারি বর্ষণ, ভূমিধসের শঙ্কা; রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন নিহত
৪ বিভাগে ভারি বর্ষণ, ভূমিধসের শঙ্কা; রোহিঙ্গা ক্যাম্পে ৮ নিহত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের চার বিভাগে দুদিন ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে কিছু এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে। সোমবার (৬ জুলাই) সংস্থাটির ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর ২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (১৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।

চট্টগ্রামে জলাবদ্ধতা ও ভূমিধসের আশঙ্কা

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, এতে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারি বর্ষণে পৃথক তিনটি পাহাড়ধসে আটজন নিহত হয়েছে। রোববার দিনগত রাতে উখিয়ার কুতুপালং, জামতলী ও বালুখালী ক্যাম্পে এসব দুর্ঘটনা ঘটে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, “টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।” তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকালও মাইকিং করে সতর্ক করা হয়েছে। তিনি সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ