রাঙামাটিতে পাহাড়ধসে এক বৃদ্ধের মৃত্যু
রাঙামাটিতে পাহাড়ধসে এক বৃদ্ধের মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে লক্ষ্মী বিলাস চাকমা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। লক্ষ্মী বিলাস চাকমা ওই এলাকার মৃত ধরনাচাষ্য চাকমার ছেলে।

ঘটনার বিবরণ

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সূত্রে জানা গেছে, লক্ষ্মী চাকমার বাড়ি পাহাড়ের পাদদেশে। সকালে বাড়ির পাশে একটি গাছ কাটছিলেন লক্ষ্মী বিলাস চাকমা। এ সময় হঠাৎ তার ওপর পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

প্রশাসনের প্রতিক্রিয়া

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘খবর পেয়েই আমি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। সেখানে পৌঁছালে বিস্তারিত তথ্য জানা যাবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ