চীনের ইউনান প্রদেশে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ধসে বেশ কয়েকটি বাড়ি চাপা পড়ে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরে ঘূর্ণিঝড়ের কারণে বন্দরগুলোতে উচ্চ তরঙ্গ দেখা দিতে পারে। মাছ ধরার নৌকাগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।


