হরমুজ প্রণালিতে ট্যাংকার হামলা: মার্কিন-সমর্থিত রুট ব্যবহারের পরিকল্পনা ছিল ইরানের দাবি
হরমুজ প্রণালিতে ট্যাংকার হামলার পরিকল্পনা নিয়ে ইরানের দাবি

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দাবি করেছে, হরমুজ প্রণালিতে হামলার শিকার হওয়া তেলবাহী ট্যাংকারটি মার্কিন-সমর্থিত রুট ব্যবহার করে ওমানের জলসীমা দিয়ে চলাচলের পরিকল্পনা করেছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পরিকল্পনা ও সতর্কবার্তা

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে আইআরআইবি জানায়, ট্যাংকারটি মার্কিন নৌবাহিনীর সমর্থনে হরমুজ প্রণালির ওমানি রুট দিয়ে অতিক্রমের পরিকল্পনা করেছিল। প্রতিবেদনে আরও বলা হয়, ‘বারবার সতর্কবার্তা উপেক্ষা করার পর’ জাহাজটিতে হামলা চালানো হয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনও ইরানি কর্মকর্তা প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত বা অস্বীকার করেননি বলে জানিয়েছে আইআরআইবি।

ইরানের পূর্ব সতর্কতা

এর আগে ইরান সতর্ক করে জানিয়েছিল, হরমুজ প্রণালিতে ওমানের জলসীমার দক্ষিণ দিকের রুট ব্যবহার না করতে। তেহরানের দাবি, গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে সব ধরনের জাহাজ চলাচল তাদের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করেই হতে হবে। এই ঘটনা আন্তর্জাতিক নৌ-পরিবহনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ