হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি লঙ্ঘনের অভিযোগ
হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

ইসরায়েলের লেবানন হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের চুক্তি লঙ্ঘন হিসেবে উল্লেখ করে আবারও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সামরিক কমান্ডের বিবৃতি

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতর জানায়, হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ থাকবে। বিবৃতিতে বলা হয়, এ মর্মে ঘোষণা করা যাচ্ছে যে হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ থাকবে। শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে এটি প্রথম পদক্ষেপ।

আগ্রাসন অব্যাহত থাকলে আরও পদক্ষেপ

ইরানি সামরিক কর্তৃপক্ষ আরও জানায়, আগ্রাসন অব্যাহত থাকলে প্রতিপক্ষকে তাদের দায়িত্ব পালনে বাধ্য করতে আরও পদক্ষেপ পরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে। তেহরানের দাবি, লেবাননে ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির পরিপন্থী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ