ইরানি পররাষ্ট্রমন্ত্রী ‘মিনাব-১৬৮’ বিমানে ভারতে পৌঁছালেন
ইরানি পররাষ্ট্রমন্ত্রী ‘মিনাব-১৬৮’ বিমানে ভারতে পৌঁছালেন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তিন দিনের সরকারি সফরে ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যে দুই মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধ শুরুর পর এটি তেহরানের প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর। বৃহস্পতিবার (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ব্রিকস বৈঠকে অংশগ্রহণ

আরাগচি মূলত ব্রিকসের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে ভারতে গিয়েছেন। এই সফরে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিস্তৃত দ্বিপাক্ষিক আলোচনাও করবেন। এতে বর্তমান যুদ্ধ পরিস্থিতি গুরুত্ব পাবে।

বিমানের নামের প্রতীকী অর্থ

আরাগচি যে বিমানটিতে করে এসেছেন, তার নাম ছিল ‘মিনাব ১৬৮’—যা প্রতীকীভাবে মিনাব শহরের একটি স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৬৮ জন শিশুর স্মরণে রাখা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আলোচনার মূল বিষয়

আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে হরমুজ প্রণালির পরিস্থিতি। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয়। বিশ্লেষকদের মতে, ভারত আলোচনায় জোর দেবে যেন হরমুজ প্রণালির মাধ্যমে বাকি বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা হয়।

মোদির সঙ্গে সাক্ষাৎ

এছাড়া ব্রিকসের বৈঠকে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঙ্গেও সাক্ষাৎ করবেন। মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এর প্রভাব এই বৈঠকের আলোচনায় প্রধান বিষয় হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

আরাগচির ভারতে পৌঁছানোর পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে নয়াদিল্লিতে পৌঁছানো ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচিকে আন্তরিক স্বাগতম।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ