হরমুজ প্রণালি শুক্রবার থেকে খুলছে, দাবি ট্রাম্পের
হরমুজ প্রণালি শুক্রবার খুলছে: ট্রাম্প

যুদ্ধ অবসানের চুক্তি স্বাক্ষরিত হলে শুক্রবার থেকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

শান্তি অর্জনের দাবি ট্রাম্পের

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ‘শান্তি’ অর্জন করেছে। সদ্য ঘোষিত দুই দেশের চুক্তি পুরো অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বয়ে আনবে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প লিখেছেন, এই মহান চুক্তি পুরো অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিয়ে আসবে। অনেক প্রেসিডেন্ট ইরানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, কিন্তু আমার আগে সবাই ব্যর্থ হয়েছেন। অঞ্চলের নেতারা প্রথমবারের মতো এমন একজন প্রেসিডেন্ট পেয়েছেন, যিনি তাদের প্রকৃত শান্তি অর্জনে সহায়তা করতে পারেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রণালি খোলার পদক্ষেপ

তিনি আরও বলেন, শুক্রবার চুক্তি স্বাক্ষরের পর প্রণালি খুলে দেওয়া হবে। মাইন অপসারণের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হবে এবং এর ফলে আবারও অঞ্চল ও বিশ্বের উভয় প্রান্তে তেল প্রবাহ শুরু হবে।

তবে হরমুজ প্রণালিতে মাইন পাতা হয়েছে কি না, সে বিষয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিশ্বব্যাপী তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে ইরান অবরুদ্ধ করে রেখেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ