যুক্তরাষ্ট্রের শর্ত মেনে চল, না হলে একাই লড়: ইউরোপকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইউরোপীয় দেশগুলোর প্রতি কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইউরোপকে খ্রিস্টীয় মূল্যবোধ ধারণ, সীমান্ত সুরক্ষা ও বর্তমান নীতি পরিবর্তন করতে হবে, নইলে যুক্তরাষ্ট্র তাদের ত্যাগ করবে।


