ইরানের ধন্যবাদ: হরমুজ প্রণালি প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো প্রদানের সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। ইরানি মিশন এক্স-এ পোস্টে বলেছে, এই ভেটো জাতিসংঘ সনদকে সমুন্নত রেখেছে এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসন প্রতিহত করেছে।


