শাবিপ্রবিতে স্বাধীনতা দিবস সভা বয়কট, 'ডেকোরাম' ভঙ্গের অভিযোগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান প্রকৌশলীকে 'বিশেষ অতিথি' করা হলে 'ডেকোরাম' ভঙ্গের অভিযোগ তুলে সভা বয়কট করেছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। বিশ্ববিদ্যালয়ের ৩৪ বছরের ইতিহাসে এমন ঘটনা প্রথম বলে দাবি শিক্ষক নেতাদের


