মদনপুরে ট্রাকের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
নারায়ণগঞ্জের মদনপুর অংশে এশিয়ান হাইওয়েতে ট্রাক চলাচল অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। নির্বাচনের ছুটি শেষে শিল্পকারখানা ও পণ্য পরিবহন স্বাভাবিক হওয়ায় এই পরিস্থিতির উদ্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


