গোপালগঞ্জে ইতিহাস: তিন আসনেই জয় পেল বিএনপি
দীর্ঘদিনের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন এনে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বিএনপি। আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলায় প্রথমবারের মতো অংশগ্রহণমূলক নির্বাচনে সব আসনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।


