কিম জং-উন ও মেয়ে জু আয়ে সামরিক কুচকাওয়াজে, উত্তরাধিকার জল্পনা
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও তাঁর মেয়ে জু আয়ে সামরিক কুচকাওয়াজে উপস্থিত ছিলেন। কালো জ্যাকেট পরা দুজনের উপস্থিতি উত্তরাধিকার সংক্রান্ত গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ইঙ্গিত দিয়েছে, জু আয়ে উত্তরসূরি হিসেবে গড়ে উঠছেন।


