সুনামগঞ্জ আইনজীবী সমিতিতে আবদুল হামিদ সভাপতি, হুমায়ুন কবীর সাধারণ সম্পাদক
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে মো. আবদুল হামিদ সভাপতি এবং হুমায়ুন কবীর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত এই নির্বাচনে কমিটির ১৬টি পদের মধ্যে চারটি পদে সরাসরি ভোট হয়েছে।


