সড়ক নিরাপত্তায় সরকারি উদ্যোগই যথেষ্ট নয়: মন্ত্রী
সড়ক দুর্ঘটনা রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি গণসচেতনতা ও সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি নিশ্চার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।


