কণ্ঠযোদ্ধা ডালিয়া নওশীন মারা গেছেন, বয়স ৭১ বছর
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও নজরুলসংগীতশিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে বুধবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।


