নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ৮ পদে শিক্ষক-কর্মকর্তা নিয়োগ
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ৮ পদে শিক্ষক-কর্মকর্তা নিয়োগ

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৮টি। আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ তারিখ ২৯ জুন ২০২৬।

পদের নাম ও বিবরণ

১. সহযোগী অধ্যাপক

বিভাগ ও পদসংখ্যা: আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ-১, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ-১। বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-৪) ৫০,০০০-৭১,২০০ টাকা।

২. সহকারী অধ্যাপক

বিভাগ ও পদসংখ্যা: আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ-১, উন্নয়ন অধ্যয়ন বিভাগ-১। বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-৬) ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. প্রভাষক

বিভাগ ও পদসংখ্যা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ-১। বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৪. পরিচালক

বিভাগ ও পদসংখ্যা: পরিকল্পনা ও উন্নয়ন-১। বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-৩) ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

৫. উপপরিচালক

বিভাগ ও পদসংখ্যা: অর্থ ও হিসাব-১। বেতন গ্রেড: (গ্রেড-৫) ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।

৬. সহকারী প্রকৌশলী

বিভাগ ও পদসংখ্যা: ইলেকট্রিক্যাল-১। বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

আবেদনের নিয়ম

ডাকযোগে বা সশরীরে রেজিস্ট্রার দপ্তর, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা-২৪০০ ঠিকানায় ৫ সেট আবেদনপত্র পৌঁছাতে হবে। নির্ধারিত আবেদনপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফি

সব পদের জন্য ২০০ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ৯ জুন ২০২৬। আবেদন শেষ: ২৯ জুন ২০২৬।

আবেদনের শর্তাবলিসহ বিস্তারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ