পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে ১১ ও ১৫ গ্রেডের ৫ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির মোট ৪১টি শূন্য পদে জনবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন ৩০ জুন ২০২৬।
পদের বিবরণ
১. জুনিয়র হিসাব সহকারী
- পদসংখ্যা: ১০
- গ্রেড: ১১
- বেতন স্কেল: ২৩,০০০ টাকা
২. জুনিয়র ব্যক্তিগত সচিব
- পদসংখ্যা: ৪
- গ্রেড: ১১
- বেতন স্কেল: ২৩,০০০ টাকা
৩. জুনিয়র প্রশাসনিক সহকারী/জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী
- পদসংখ্যা: ১৪
- গ্রেড: ১১
- বেতন স্কেল: ২৩,০০০ টাকা
৪. জুনিয়র নিরাপত্তা পরিদর্শক
- পদসংখ্যা: ২
- গ্রেড: ১১
- বেতন স্কেল: ২৩,০০০ টাকা
৫. জুনিয়র নিরাপত্তা পরিদর্শক
- পদসংখ্যা: ১১
- গ্রেড: ১৫
- বেতন স্কেল: ১৪,৫০০ টাকা
বয়সসীমা
৮ জুন ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে টেলিটকের ওয়েবসাইট https://powergrid.teletalk.com.bd-এর মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি
- ১ থেকে ৪ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা।
- ৫ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা
- আবেদন শুরু: ১০ জুন ২০২৬
- আবেদন শেষ: ৩০ জুন ২০২৬
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। নিয়োগ থেকে আরও পড়ুন: সরকারি চাকরি, সাপ্তাহিক চাকরির খবর।



